আদালতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় জাবিন নিতে গিয়েছিলেন পরীমনি ও তার দুই সহযোগী। জাবিনও পেয়েছেন কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরীমনি। রোববার ঢাকায় সিনেমা জনপ্রিয় নায়িকা পরিমনির জামিনের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট।
কোন এক সূত্রে জানা যায়, পরিমনি আদালতে আসেন দুপুর 1 টা 40 মিনিটে। এখানে লিফট না থাকায় সিঁড়ি বেয়ে উঠতে হয় তাকে ছয় তালায়। এতে তিনি হাঁফিয়ে উঠেন। দীর্ঘ ছয় তলা সিড়ি বেয়ে ওঠার ক্লান্তিতে আদালতের মধ্যেই শুয়ে পড়েন তিনি শুনানি শেষে।এই অবস্থায় সেখানে ভিড় জমে যায়। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গাড়িতে উঠিয়ে দেন।
31 আগস্ট শুনানি শেষে পরিমনির জামিন মঞ্জুর করা হয়। পরদিনই তিনি কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান। গত 4 অক্টোবর সিআইডি কর্মকর্তারা তাদের তদন্ত শেষে পরীমনি সহ আরো দুইজন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন এর নামে অভিযোগপত্র পেশ করেন আদালতে।
No comments: